জীবন কণিকা ১
১. দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
২. দিনে কমপক্ষে বিশবার বলুন, 'আমি ভালো আছি'।
৩. প্রোঅ্যাকটিভ হোন। প্রোঅ্যাকটিভ লোকের প্রতি অন্যরা আকৃষ্ট হয়।
৪. রেগে গেলেন তো হেরে গেলেন।
৫. রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেবেন না।
৬. সাহসী হোন। মনে মনে ভয় থাকলেও সাহসের ভান করুন। কেউই ভান ও সত্যিকারের সাহসের মধ্যে পার্থক্য করতে পারে না।
৭. পৃথিবী সবসময় সাহসী মানুষের জন্য। তাই সবসময় মনে মনে বলুন, 'আমি সাহসী, আমি নির্ভীক।'